ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং হবে ময়মনসিংহের ৩৬ থানার কার্যক্রম
ডুয়া ডেস্ক: ময়মনসিংহ পুলিশের রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেছেন উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান। এই সেন্টার থেকে ময়মনসিংহ রেঞ্জের ৩৬টি থানার কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করা হবে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে সেন্টারটির উদ্বোধন করা হয়। নতুন এই সেন্টারটির মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন, দ্রুত সেবা প্রদান এবং পুলিশের কার্যক্রমে জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
এ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব এবং দক্ষ করতে এই মনিটরিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, অপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট এবং রেঞ্জ কন্ট্রোল ইউনিট। এসব ইউনিটের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাগুলো, সিটি কর্পোরেশন ও বিভিন্ন পৌর এলাকা, গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।
এছাড়া পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিকেল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে পেট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিংয়ের তদারকি হবে। সিআইডিএমএসের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম এবং বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে, যা সেবাপ্রার্থীদের জন্য সুবিধাজনক হবে।
ডিআইজি আরও জানান, পুলিশের সেবাকে আরও সহজ এবং দ্রুত জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামে একটি পুলিশ বুলেটিন প্রকাশ এবং অনলাইন নিউজ পোর্টাল চালু করার কার্যক্রমও চলছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা নূরে আলম, জহির, ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)