ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাঁচ বছর পর পুনরায় ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অক্টোবর মাস থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও চীন নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি বিমান চলাচল অক্টোবরের শেষ দিক থেকে পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। এটি শীতকালীন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর হবে, যা ২৬ অক্টোবর থেকে শুরু হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করতে দুই দেশের নির্ধারিত বিমান সংস্থার বাণিজ্যিক সিদ্ধান্ত ও অন্যান্য কার্যক্রমগত শর্ত পূরণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এই সমঝোতা জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করবে।
এই ঘোষণার পরপরই ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা-গুয়াংজু রুটে ২৬ অক্টোবর থেকে প্রতিদিনের সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। এছাড়াও দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইন্ডিগোর সিইও পিটার এলবার্স বলেন, "ভারত-চীন সরাসরি দৈনিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।"
২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারির কারণে ভারত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। পরবর্তীতে বিশেষ এয়ার বাবল চুক্তির মাধ্যমে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও ভারত-চীন সরাসরি ফ্লাইট আর চালু হয়নি। এর অন্যতম কারণ ছিল ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত