ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
অজুর সাত ফজিলত
ডুয়া ডেস্ক: অজু শুধু পরিচ্ছন্নতার মাধ্যম নয়, বরং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনের মাধ্যম।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ কর(১) এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও। (সুরা মায়েদা, আয়াত : ৬)
অজুর করার ৭টি ফজিলত তুলে ধরা হলো—
১. গুনাহ মাফের উপায়
পাপ আমাদের মনকে ভারী করে ফেলে, ইবাদতের আনন্দ কেড়ে নেয়। অজু হলো এক বিশেষ মাধ্যম, যার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। রাসুল (সা.) বলেছেন— অজুর সময় চোখ, হাত আর পায়ের সাথে করা পাপ পানির ফোঁটার সাথে ধুয়ে যায়।
কাজেই অজু প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে করুন, যেন কোনো অংশ শুকনো না থাকে।
২. শান্তির ঘুম
অজু করে ঘুমালে ফেরেশতা সারারাত আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকেন। রাসুল (সা.) বলেছেন—যে ব্যক্তি পবিত্র হয়ে ঘুমায়, তার পাশে ফেরেশতা থাকে এবং দোয়া করে, ‘হে আল্লাহ, এ বান্দাকে মাফ করে দিন।
তাই ঘুমের আগে ওজু করে নিন, দেখবেন প্রশান্তির ঘুম হবে।
৩. রাগ নিয়ন্ত্রণ
রাগের মাথায় আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই। রাসুল (সা.) বলেছেন— রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন থেকে তৈরি। আগুনকে নিভানো যায় শুধু পানি দিয়ে। তাই রাগ উঠলে অজু করো।
কোনো কারণে রেগে গেলে অজু করে দেখুন, আপনার মানসিক অবস্থা বদলে যাবে।
৪. কিয়ামতের দিন উজ্জ্বলতা
কিয়ামতের দিন রাসুল (সা.) তার উম্মতকে চিনবেন অজুর আলো দিয়ে। তিনি বলেছেন—আমার উম্মতকে অজুর চিহ্ন দ্বারা চিনে নেওয়া হবে।
তাই প্রতিদিনি নিয়মিত, ভালোভাবে অজু করুন।
৫. জান্নাতে মর্যাদা বৃদ্ধি
রাসুল (সা.) বলেছেন—যে কষ্ট সত্ত্বেও ভালোভাবে অজু করে, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে।
শীতের দিন পানি ঠান্ডা হলেও আল্লাহর জন্য সহ্য করে কষ্ট করে অজু করুন।
৬. অল্প পানিতে পবিত্র হওয়ার সুবিধা
অজু করার সময় আমরা অনেক সময় অযথাই অতিরিক্ত পানি খরচ করি। অথচ অজু করতে বেশি পানির প্রয়োজন হয় না। রাসুল (সা.) মাত্র এক ‘মুদ’ পানি (দুই হাত মিলিয়ে যতটুকু পানি ওঠে) দিয়ে ওজু করতেন।
অজুর সময় পানি অপচয় না করে অল্প পানিতে অজু করার চেষ্টা করুন।
৭. অতীতের গুনাহের মাফ
রাসুল (সা.) বলেছেন— যে আমার মতো অজু করে এবং মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ পড়ে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়।
অজুর পর দুই রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস করুন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ