ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কাতার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের কঠোর হুশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে কাতারের প্রতি যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছেন। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলার পর এই আদেশ জারি হয়।
ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক স্তরে ক্ষোভের মধ্যে, ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন ভবিষ্যতে তাদের ভূখণ্ডে এমন হামলা আর হবে না। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছেন।
নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতারের বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করবেন।
এছাড়া, কাতারের কূটনৈতিক দক্ষতা ও মধ্যস্থতার অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও অংশীদারিত্ব অব্যাহত রাখবেন বলে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি