ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্লোটিলার জাহাজ আটক, উত্তাল ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার ঘটনায় ইউরোপের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার রাত থেকেই ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসেন।
ইসরায়েলি নৌবাহিনী ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটক করে। আটক নৌযানগুলোর সঙ্গে থাকা দুই শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে বন্দরে নিয়ে যাওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইতালির রাজধানী রোমে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেরমিনি স্টেশনের কাছে পিয়েজ্জা দেই কিনিকুয়েসেন্তো চত্বরে শত শত আন্দোলনকারী সমবেত হয়ে নৌযান ও ক্রুদের মুক্তির দাবি জানান। এ সময় তারা স্লোগান দিতে থাকেন— ‘ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে।’ আন্দোলনকারীরা আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিলেও পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি।
বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন ইতালির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের সদস্যরা। বড় দুটি ট্রেড ইউনিয়ন— ইউনিয়ন সিন্দাকেল দি বাসে (ইউসিবি) এবং কনফেডারেজিওনে জেনারেলে ইতালিয়ানা দেল লাভোরো আগামীকাল ৩ অক্টোবর ইতালিজুড়ে হরতালের ঘোষণা দিয়েছে।
শুধু ইতালি নয়, স্পেনের বার্সেলোনা, জার্মানির বার্লিন, বেলজিয়ামের ব্রাসেলস এবং যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনপন্থি শত শত মানুষ বিক্ষোভ করেছেন। তারা ইসরায়েলের কনস্যুলেটের সামনে অবস্থান নিয়ে ফ্লোটিলা আটক ও গাজায় সামরিক অভিযান বন্ধের দাবি জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত