ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গির্জার অস্থায়ী কাঠামো ধসে নি-হ-ত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার আমহারা অঞ্চলে এক গির্জার অস্থায়ী কাঠামো ধসে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। ঘটনা ঘটে বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় সকালে, যখন মেরিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসব চলছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আরেরতি শহরে গির্জার কাঠের অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে পড়ে। এই সময় উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীরা ভীড় করছিলেন, যা হতাহতের সংখ্যা আরও বাড়িয়েছে।
জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু জানান, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩৬ জন এবং আহতের সংখ্যা প্রায় ২০০ জনের কাছাকাছি হতে পারে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে থাকতে পারেন।
ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) ফেসবুক পেজে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে, যেখানে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা মানুষ এবং ঝুঁকিপূর্ণভাবে ভেঙে পড়া কাঠের অংশ দেখা গেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল