ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বিদেশিরা ফিরছে, দেশিরাও ভরসা রাখছে—শেয়ারবাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: দীর্ঘ সময় ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে অবশেষে সেই ধারা থেমেছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিদেশি ও প্রবাসীদের নামে নতুন ৪০টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যাও এ সময়ে বেড়েছে।
২০২৩ সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছাড়ছিলেন। সেই প্রবণতা আগস্ট পর্যন্ত বহাল থাকলেও সেপ্টেম্বর মাসে এসে এর উল্টোচিত্র দেখা যায়। বাজার সংশ্লিষ্টদের মতে, এটি বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত।
সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ২২৭টি। গত আগস্টের শেষে এই সংখ্যা ছিল ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টি। অর্থাৎ এক মাসে নতুন যুক্ত হয়েছে ৬ হাজার ৮২৬টি হিসাব।
এর মধ্যে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮০১টিতে। আগস্ট শেষে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৬১টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিদেশি-প্রবাসীদের নতুন ৪০টি হিসাব খোলা হয়েছে।
যদিও এখন কিছুটা বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে, তবে এর আগের পরিস্থিতি ভিন্ন ছিল। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসীদের নামে বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। তুলনামূলকভাবে বর্তমানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১১টিতে।
শুধু বিদেশি নয়, সেপ্টেম্বর মাসে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধিও লক্ষ্য করা গেছে। আগস্ট শেষে স্থানীয় বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ১৫ লাখ ৮৪ হাজার ১০৪টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯০ হাজার ৬৯৫টিতে। অর্থাৎ এক মাসে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৫৯১ জন।
তবে বছরের শুরু থেকে হিসাব করলে বাজারে বিনিয়োগকারী হার কমেছে। ২০২৪ সালের শুরুতে বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে তা কমে ১৬ লাখ ৫২ হাজার ২২৭টিতে দাঁড়িয়েছে। ফলে নয় মাসে বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ১ লাখ ২১ হাজার ৩২৪টি।
পুরুষ ও নারী বিনিয়োগকারীদের আলাদা চিত্রও পাওয়া গেছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ১২ লাখ ৪১ হাজার ৪৭৬টি, যা এক মাস আগে ছিল ১২ লাখ ৩৫ হাজার ৮৯৮টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে নতুন ৫ হাজার ৫৭৮টি পুরুষ বিনিয়োগকারী যুক্ত হয়েছেন।
অন্যদিকে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২০টিতে। আগস্টে এটি ছিল ৩ লাখ ৯১ হাজার ৯৭১টি। ফলে এক মাসে নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৪৯ জন।
কোম্পানির নামে বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩১টিতে, যা আগস্ট শেষে ছিল ১৭ হাজার ৫৩২টি। অর্থাৎ এক মাসে কোম্পানির নামে নতুন যুক্ত হয়েছে ১৯৯টি হিসাব।
এছাড়া, একক এবং যৌথ নামে খোলা বিও হিসাবেও বৃদ্ধি দেখা গেছে। সেপ্টেম্বর শেষে একক নামে বিও হিসাব দাঁড়িয়েছে ১১ লাখ ৮৮ হাজার ১৭টিতে, যা এক মাস আগে ছিল ১১ লাখ ৮১ হাজার ৭৯৮টি। যৌথ নামে হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৪৭৯টিতে, যা আগস্টে ছিল ৪ লাখ ৪৬ হাজার ৭১টি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ