ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপ ফাইনাল
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন দৃশ্য এবারই প্রথম—ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ১৯৮৪ সালে টুর্নামেন্ট শুরুর পর ৪১ বছরে নানা নাটকীয় ম্যাচ হয়েছে, কিন্তু শিরোপার লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে দেখা যায়নি কখনো। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তারা নামছে এশিয়ার সেরা হওয়ার যুদ্ধে।
যদিও ফাইনালের আগে স্পষ্ট ফেভারিট ভারত। কারণ গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে তারা। এ কারণে ক্রিকেটবিশ্বে প্রশ্ন—শেষ লড়াইয়েও কি পাকিস্তান ভেঙে পড়বে, নাকি নতুন ইতিহাস লিখবে?
ফাইনালের আগে সবার নজর ছিল টসে। সেখানে জয়ী হয়েছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে প্রথমে ব্যাট করতে নামছে পাকিস্তান, সালমান আলি আগার নেতৃত্বে।
পাকিস্তান একাদশ:সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারতীয় একাদশ:অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)