ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সুপার এইটের আট দল নিশ্চিত, দেখেনিন পুর্ণাঙ্গ সূচি
স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত নাটকীয় জয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান। আগে থেকেই সাত দল জায়গা করে নিলেও নামিবিয়াকে হারিয়ে অষ্টম ও শেষ দল হিসেবে পরের পর্বে উঠেছে তারা। তবে দেরিতে যোগ দিলেও সুপার এইটের সূচিতে প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে পাকিস্তানকে।
কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের শক্ত সংগ্রহ গড়ে পাকিস্তান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নামিবিয়া। শেষ পর্যন্ত ১৭ ওভার ৩ বলেই ৯৭ রানে গুটিয়ে যায় তারা।
এই ফলাফলে সুপার এইটের আট দলের তালিকা চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই প্রি-সিডিং অনুযায়ী আট দলের অবস্থান নির্ধারিত ছিল। তবে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে না পারায় তাদের স্থানে ‘বি’ গ্রুপ থেকে উঠে এসেছে জিম্বাবুয়ে, এবং প্রি-সিডিংয়েও অস্ট্রেলিয়ার জায়গা নিচ্ছে তারাই।
সুপার এইট পর্বে প্রথম গ্রুপে খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে দ্বিতীয় গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং পাকিস্তান।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত চলবে সুপার এইটের মোট ১২টি ম্যাচ। এরপর ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৮ মার্চ ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালজয়ী দল।
সুপার এইটের সূচি
২১ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭:৩০ — নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান
২২ ফেব্রুয়ারি ২০২৬বিকেল ৩:৩০ — শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডসন্ধ্যা ৭:৩০ — ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
২৩ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭:৩০ — জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
২৪ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭:৩০ — ইংল্যান্ড বনাম পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭:৩০ — শ্রীলঙ্কা বনাম নিউ জিল্যান্ড
২৬ ফেব্রুয়ারি ২০২৬বিকেল ৩:৩০ — ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকাসন্ধ্যা ৭:৩০ — ভারত বনাম জিম্বাবুয়ে
২৭ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭:৩০ — ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড
২৮ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭:৩০ — শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
১ মার্চ ২০২৬বিকেল ৩:৩০ — জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকাসন্ধ্যা ৭:৩০ — ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে