ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার নির্দেশ কিমের
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। তিনি দেশটির পারমাণবিক ঢাল ও তলোয়ারকে’ আধুনিকীকরণের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে শুক্রবার কিম জং উন পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা এখন দেশের জন্য মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকার।
কেসিএনএ জানিয়েছে, কিম জং উন বলেছেন, পারমাণবিক ঢাল ও তলোয়ার ক্রমবর্ধমানভাবে শানিত ও নবায়ণ করতে হবে। এতে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং উন্নয়নের অধিকার সুরক্ষিত হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, উত্তর কোরিয়া কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে। এ অঞ্চলে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম রয়েছে, যার মাধ্যমে বছরে সর্বোচ্চ ২০টি পারমাণবিক অস্ত্র উৎপাদন সম্ভব।
কয়েক দিন আগে সিউল জানিয়েছে, পিয়ংইয়ংয়ের কাছে প্রায় দুই টন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ মন্তব্যের পর কিম জং উন দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়ং বলেন, মাত্র ১০ থেকে ১২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরি করতে যথেষ্ট। তিনি আরও জানান, এখনো উত্তর কোরিয়ার চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু রয়েছে এবং পারমাণবিক উপাদান সঞ্চয় করা হচ্ছে। মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে আর উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণে রাজি করানো সম্ভব নয়, তবে আলোচনার মাধ্যমে অগ্রগতির সুযোগ থাকতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে