ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খালি পেটে বিটরুটের জুস যেসব উপকার দেয়
লাইফস্টাইল ডেস্ক: দিনের শুরুতে কী খাবার বা পানীয় গ্রহণ করছেন, তা আপনার সারাদিনের শক্তি ও স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলেন, খালি পেটে বিটরুটের জুস শরীরকে প্রাকৃতিকভাবে সক্রিয় রাখে এবং দীর্ঘমেয়াদে নানা রোগ থেকে সুরক্ষা দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনে ভরপুর এই রস শুধু শক্তি যোগায় না, বরং হজমশক্তি উন্নত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে আনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রক্তচাপ কমায়বিটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট খালি পেটে দ্রুত রক্তনালীতে শোষিত হয়। এটি রক্তনালী প্রসারিত করে রক্তপ্রবাহ উন্নত করে। জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশন-এর এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিটরুটের জুস পান করলে উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
হজমশক্তি উন্নত করেবিটরুটের রস ফাইবারসমৃদ্ধ, যা অন্ত্রের গতিবিধি সচল রাখে। সকালে খালি পেটে এই জুস পান করলে পাচনতন্ত্রের প্রদাহ কমে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয়। পাশাপাশি এটি পুষ্টি শোষণ ও হজমশক্তি উন্নত করে।
শক্তি বৃদ্ধি করেখালি পেটে বিটরুটের জুস শরীরে শক্তির জোগান দেয়। নাইট্রেট রক্ত ও অক্সিজেন সরবরাহ বাড়িয়ে পেশীতে স্ট্যামিনা বৃদ্ধি করে। ফলে ক্লান্তি কমে এবং দৈনন্দিন কাজ বা ব্যায়ামে সহজে শক্তি মেলে।
ডিটক্সিফিকেশনঅ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর বিটরুটের জুস খালি পেটে পান করলে শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া শুরু হয়। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, ফলে আপনি সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেভিটামিন সি সমৃদ্ধ বিটরুটের জুস শরীরে শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, যা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন খালি পেটে বিটরুটের জুস খাওয়ার অভ্যাস করলে অসুস্থতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে