ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতার পর দেশে গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক:বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ একটি অসভ্য ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। মুখে এক কথা বলে, কাজে আরেকটি করে।
তিনি বলেন, স্বাধীনতার পর দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেন এবং তার আমলে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মী নিহত হন। দুর্ভিক্ষের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। বাকশাল গঠন করে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনে সীমাহীন লুটপাট, গণহত্যা ও গুম চালানো হয়েছে। বিএনপির নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম আজও নিখোঁজ। ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র আয়নাঘর তৈরি করা হয় এবং সেখানে মানুষ হত্যাসহ বছরের পর বছর আটক রাখা হয়েছে।
নিউইয়র্কে সম্প্রতি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। দেশ ও বিশ্বের সামনে তাদের কর্মকাণ্ডের জন্য তারা কখনো ক্ষমা চায়নি। তিনি মন্তব্য করেন, “আল্লাহ বান্দার ভুল ক্ষমা করেন, কিন্তু আওয়ামী লীগ তাদের অপকর্ম, দুর্নীতি ও গণহত্যার জন্য কখনো ক্ষমা চায়নি। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।”
তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে, কোনো অবস্থাতেই তা পেছানো যাবে না।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক এমপি আজাহারুল ইসলাম নুর আফরোজ জ্যোতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদীসহ অন্যান্য নেতারা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল