ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা মুসলিম নেতাদের কাছে উপস্থাপন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম নেতাদের কাছে নিজের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল আজ বুধবার এ তথ্য জানিয়েছে। গতকাল
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনা তুলে ধরেন।
দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্পের এই পরিকল্পনায় গাজার পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই পরিকল্পনাটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনার ভিত্তিতে সাজানো হয়েছে, তবে এতে গাজা যুদ্ধ বন্ধের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
মুসলিম নেতাদের কাছে দেওয়া ট্রাম্পের নতুন প্রস্তাব ও পরিকল্পনা অনুযায়ী, গাজায় কয়েক সপ্তাহের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে থাকা অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একটি সূত্র নিশ্চিত করেছে যে, বৈঠকে উপস্থিত দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
ওই বৈঠকে মুসলিম নেতারা একটি যুক্তিপত্রও উত্থাপন করেন। এতে তারা গাজায় যুদ্ধ অবসানের প্রস্তাবকে সমর্থন এবং জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন। একই সাথে, তারা ট্রাম্পের এই শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুক্তিপত্রে দখলদার ইসরায়েলের বিরোধিতা করা হয়েছে, যার মধ্যে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা, গাজা ও পশ্চিমতীর দখল, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে স্থিতাবস্থা লঙ্ঘন করার বিষয়টির নিন্দা জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন মোড় দিতে পারে এবং দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটিয়ে এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ