ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
চুরি হওয়া তহবিল উদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে এক বৈঠকে চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে সহায়তা এবং চুরি হওয়া তহবিল উদ্ধারে সহযোগিতা চেয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সাক্ষাৎকালে তারা আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়া জুড়ে যুবসমাজের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় কোটি কোটি ডলারের চুরি হওয়া সম্পদ উদ্ধারের বিষয়েও আলাপ হয়।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকার কথা তুলে ধরেন। অধ্যাপক ইউনূস জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বব্যাংকের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি চুরি হওয়া তহবিল উদ্ধারে এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চান। একইসঙ্গে তিনি লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক ইউনূস বলেন, "চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। আসুন একসঙ্গে উন্নয়ন করি। স্থলবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্য একটি আধুনিক বন্দর থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।"
অজয় বঙ্গ ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে এগুলো অপরিহার্য।
সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)