ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ডেঙ্গুতে আরও পাঁচ প্রাণহানি, আক্রান্ত ৬৬৮
নিজস্ব প্রতিবেদক: ফের দেশে আতঙ্ক ছড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন, আর মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৮৪১।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুর মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৪ জন, ঢাকা দক্ষিণে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭১ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৪১ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, নাগরিক ও হাসপাতালগুলোর জোরালো প্রস্তুতি অপরিহার্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত