ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
১৪৪ ধারা জারি কালু শাহ মাজার এলাকায়
ডুয়া নিউজ: ময়মনসিংহে থানার ঘাট-সংলগ্ন হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহের (রহ.) মাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ আইন প্রযোজ্য থাকবে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এত দিন আগে ৮ জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে মাজারে কাওয়ালি গান অনুষ্ঠানের সময় দুটি পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। এরপর রাতে ওই এলাকায় হামলা ও সহিংসতা সংঘটিত হয় যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
জেলা প্রশাসকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় একই সময়ে একাধিক পক্ষের সমাবেশ আহ্বান করা হয়েছিল যা আইনশৃঙ্খলার অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ নির্দেশনার আওতায় আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশি অস্ত্র বহন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার এবং পাঁচজনের বেশি ব্যক্তির একত্রে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
এ পরিস্থিতিতে পুলিশ বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। যাতে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায়। স্থানীয় জনগণকে এই নির্দেশনা সম্পর্কে অবহিত করার জন্য মাইকিং করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা