ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও এক শক্তিশালী ইউরোপীয় দেশ
আন্ত্রর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাল।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে এ ঘোষণা দেয় ফ্রান্স। বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশ হলো ফ্রান্স।
এদিকে, একইদিন ভোর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই গাজা শহরের বাসিন্দা।
এর আগে এক ভিডিও বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট করেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্র সমাধানই তাদের একমাত্র লক্ষ্য। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেন, “আমরা চাই পাশাপাশি দুটি রাষ্ট্র থাকুক—একটি হবে ইসরায়েল, অন্যটি ফিলিস্তিন; উভয় রাষ্ট্রই একে অপরকে স্বীকৃতি দেবে।”
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈশ্বিক সম্মেলনেও ফিলিস্তিন ইস্যু কেন্দ্রীয় আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনটির আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব।
প্রসঙ্গত, এর আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনোসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)