ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তামিমের অভিযোগের জবাবে পাল্টা অভিযোগ ক্রীড়া উপদেষ্টার
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে চলমান বিতর্কের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিযোগের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল এক সংবাদ সম্মেলনে তামিম অভিযোগ করেছিলেন যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও বিসিবির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পাল্টা অভিযোগ করে বলেছেন, "তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।"
সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, "সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন।" তিনি আরও বলেন, তার অধীনস্থ যে কারও সঙ্গে কথা বলা বা সচিবের কথা বলা সরকারের রুটিন কার্যক্রম। তবে রাজনৈতিক নেতাদের ডিসিদের ফোন দেওয়াকে তিনি 'অবৈধ হস্তক্ষেপ' এবং 'পলিটিসাইজেশন' বলে আখ্যা দেন।
তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার দাবি করে আসিফ মাহমুদ বলেন, "আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম, একটা রাজনৈতিক দলের হয়ে নয়।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?