ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে মাল্টা
আন্তর্জাতিক ডেস্ক: মাল্টা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার (২৩ সেপ্টেম্বর) এই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে মাল্টার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এর মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
এর আগে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। মাল্টার পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশও সোমবার অনুরূপ ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা প্রথমবারের মতো গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। পরে জাতিসংঘের সম্মেলন স্থগিত হওয়ায় এই সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে যায়।
মাল্টা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনকে সমর্থন করে আসছে এবং একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী কয়েক বছর মাল্টায় বসবাস করেছিলেন।
রোববার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান, ফিলিস্তিনে মাল্টার পক্ষ থেকে পাঠানো আটা পৌঁছেছে। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ ঐতিহাসিক এবং মাল্টা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে