ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৯ মণ দুধের চা উৎসব : ইউটিউবারের ফ্রি উদযাপন
নিজস্ব প্রতিবেদক : শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর সাবস্ক্রাইবাররা মিলিত হন ৯ মণ দুধের চা ফ্রি খাওয়ার জন্য। দিনাজপুর কোতোয়ালি থানার সামনে কালিতলা নিউমার্কেটে অবস্থিত ‘জামাই টি স্টল’-এর মালিক এবং কনটেন্ট ক্রিয়েটর সাইদুর রহমান এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করেন। চা তৈরি ও বিতরণে দোকানের ১০ জন কর্মচারী রীতিমতো ব্যস্ত ছিলেন।
সাইদুর রহমান ২০২০ সালে নিউমার্কেটে নিজে চায়ের দোকান দেন। তার ইউটিউব চ্যানেল ‘jamai tea stall’-এ তিনি বিভিন্ন ধরনের চা তৈরির ভিডিও আপলোড করেন। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখের বেশি, এবং সম্প্রতি তিনি সিলভার প্লে বাটন অর্জন করেছেন। এই আনন্দে তিনি বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় পাঁচ হাজার কাপ চা ফ্রি খাওয়ান। সন্ধ্যা ৭টায় সাবস্ক্রাইবার, ভক্ত ও গ্রাহকদের সঙ্গে সিলভার প্লে বাটন উন্মোচন করা হয়।
জামাই টি স্টলের মালিক সাইদুর রহমান বলেন, ‘প্রথমে টিকটকে চা তৈরির ভিডিও পোস্ট করতাম, যা ব্যাপক সাড়া পায়। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর আমাকে ইউটিউবে চ্যানেল খোলার পরামর্শ দেন। আশা করি খুব শিগগিরই গোল্ডেন প্লে বাটন অর্জন করব। যারা আমাকে এই পথে অনুপ্রেরণা ও সহযোগিতা করছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল