ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কেপি শর্মা এখন আছেন কোথায়?
আন্তর্জাতিক ডেস্ক :নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সেনাবাহিনীর ব্যারাক থেকে বের হয়ে ভক্তপুরের একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর একটি সূত্র শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
গত ৯ সেপ্টেম্বর দেশজুড়ে গণআন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। নিরাপত্তার কারণে প্রথমে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয় এবং পরে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি ব্যারাকে স্থানান্তরিত করা হয়। ৯ দিন সেনার হেফাজতে থাকার পর তিনি ব্যক্তিগত বাড়িতে যান। তবে সেনাবাহিনী তার বর্তমান অবস্থান নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
নেপালি সংবাদমাধ্যম জানিয়েছে, কাঠমান্ডু থেকে ১৫ কিলোমিটার দূরের ভক্তপুরে তার ব্যক্তিগত বাড়িতে তিনি অবস্থান করছেন। এর আগে জেন-জি আন্দোলনকারীরা তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ছিলেন এবং সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে উদ্ধার হন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকামাল দাহাল, শের বাহাদুর দিউবা, ঝালনাথ খানাল ও মাধবকুমারসহ আরও কিছু রাজনীতিবিদও সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী আর্জু রানা দিউবা এখনও সেনা হেফাজতে আছেন। আন্দোলনকারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে দুজনকে মারধর ও আটক করলেও সেনাবাহিনী হেলিকপ্টারে তাদের উদ্ধার করেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)