ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপ: আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে সালমান আগার পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ছোট পুঁজি নিয়েও বড় জয় তুলে নিয়েছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। এই পরাজয়ে আরব আমিরাতের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে।
প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে আরব আমিরাত ১৭.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত ভালো শুরু করলেও শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শাহিন আফ্রিদি প্রথম আঘাত হানেন আলিশান শরাফুকে (৮ বলে ১২) বোল্ড করে। এরপর আবরার আহমেদ এবং সাইম আইয়ুবও দ্রুত উইকেট তুলে নেন। পাওয়ার প্লের ৬ ওভারে আরব আমিরাত ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তুলতে সক্ষম হয়।
ধ্রুব পারেশার (২৩ বলে ২০) এবং রাহুল চোপড়া (৩৫ বলে ৩৫) চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৮ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও, হারিস রউফ এবং সালমান আগা সেই জুটি ভেঙে দেন। শেষ পর্যন্ত, ৯৮ রানে ৭ উইকেট হারানোর পর আরব আমিরাত আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং ১০৫ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ দুটি করে উইকেট লাভ করেন।
এর আগে, ব্যাটিংয়ে পাকিস্তানের দুর্বলতা আবারও ফুটে ওঠে। ফখর জামানের মারকুটে ফিফটি এবং শাহিন শাহ আফ্রিদির শেষের দিকের ক্যামিও ইনিংসের ওপর ভর করে পাকিস্তান ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয়। সাইম আইয়ুব (২ বলে ০) আবারও শূন্য রানে আউট হন, যা এই এশিয়া কাপে তার তৃতীয় ডাক। শাহিবজাদা ফারহান (১২ বলে ৫) এবং সালমান আগা (২৭ বলে ২০) তেমন বড় স্কোর করতে পারেননি। ফখর জামান ৩৬ বলে ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যেখানে ২টি চার ও ৩টি ছক্কা ছিল। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৯ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।
আরব আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিকি ১৮ রানে ৪টি উইকেট এবং সিমরানজিত সিং ২৬ রানে ৩টি উইকেট শিকার করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের