ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃষ্টিতে স্থগিত এনসিএল দ্বিতীয় আসর
স্পোর্টস ডেস্ক: এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শুরুতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজশাহী ও বগুড়া জেলা এই টুর্নামেন্টে স্বাগত জানিয়েছিলো লাখো দর্শক। কিন্তু শুভ সূচনার আনন্দ দীর্ঘস্থায়ী হতে পারেনি—অবিরাম বৃষ্টির কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর। রাজশাহীতে প্রথম দিনেই ম্যাচ বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়, শেষ পর্যন্ত ৫ ওভার খেলা সম্ভব হয়। একইদিন বগুড়ার ম্যাচ পরিত্যক্ত হয়। পরবর্তী দুই দিনের আবহাওয়া পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তর করা হয়েছিল।
তবুও বৃষ্টি বিরামহীন থাকায় রাজশাহীতে সরানো ম্যাচগুলোরও ফলাফল বের করা যায়নি। টানা তিন দিনে ছয়টি ম্যাচের মধ্যে কেবল একটি মাঠে গড়ায়, বাকি পাঁচটি পরিত্যক্ত হয়।
এ পরিস্থিতিতে টুর্নামেন্ট কমিটি বৃষ্টি কখন থামবে তা নিশ্চিত হতে না পারায় শেষ পর্যন্ত এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি