ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মিথ্যা প্রচারণায় টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, দীর্ঘ এক দশক ধরে পত্রিকাটি তার বিরুদ্ধে ‘মিথ্যার প্রচারণা’ চালিয়ে আসছে এবং এখন এটি কার্যত র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির মুখপাত্রে পরিণত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ আমি নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা দায়ের করতে পেরে সম্মানিত বোধ করছি। আমাদের দেশের ইতিহাসে এটি অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র, যা ডেমোক্র্যাটদের ভার্চুয়াল মুখপাত্র হিসেবে কাজ করছে।”
রিপাবলিকান এই নেতা দাবি করেন, নিউইয়র্ক টাইমস তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং সেই খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রথম পাতায় প্রকাশ করেছে। ট্রাম্পের ভাষায়, এটি ছিল “আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনি অনুদান।”
এছাড়া তিনি অভিযোগ করেন, সংবাদপত্রটি শুধু তার পরিবার ও ব্যবসার বিরুদ্ধেই নয়, বরং ‘আমেরিকা ফার্স্ট’ ও ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনসহ গোটা জাতির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য প্রচার করেছে।
ট্রাম্প টাইমসকে এবিসি, সিবিএসের মতো লিবারেল মিডিয়ার সঙ্গে তুলনা করে বলেন, এসব প্রতিষ্ঠান বহু বছর ধরে পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করে আসছে। তার দাবি, এই প্রচারণা ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আইনের চোখে বেআইনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “এক সময়ের সম্মানিত এই পত্রিকাকে জবাবদিহির আওতায় আনা আমার জন্য গর্বের। আমরা যেমন ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি— এবিসি/ডিজনি কিংবা সিবিএস/প্যারামাউন্টের বিরুদ্ধে সফল মামলার মতো।”
ট্রাম্প বলেন, নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে তাকে ‘ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত’ করেছে এবং আজই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হলো। মামলাটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে দায়ের করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত