ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সুপার ফোরে উঠতে যে সমীকরণ মেলাতে হবে টাইগারদের
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ এখনই টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে না। যদিও হংকং প্রায় শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল, হারাতে পারলে ফলে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার আশা কিছুটা বেড়ে যেত। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি, তবে টাইগারদের সামনে এখনো সম্ভাবনা আছে, যদিও কিছু কঠোর শর্ত পূরণ করতে হবে।
আজ (১৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরে উঠতে হলে প্রথম এবং প্রধান শর্ত হলো, এই ম্যাচটি জেতা। তবে সাম্প্রতিক ফলাফল দেখলে আফগানিস্তানের বিপক্ষে জয় সহজ হবে না। এছাড়া ম্যাচের ভেন্যুও আফগানিস্তানের জন্য প্রায় হোম গ্রাউন্ডের মতো সুবিধাজনক।
ম্যাচ জিতলেও শেষ কথা হবে না। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান-শ্রীলঙ্কার খেলার ফলাফলেও নজর রাখতে হবে। বর্তমানে শ্রীলঙ্কা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। আফগানদের বিপক্ষে জয় পেলে, শ্রীলঙ্কা গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে। ফলে বাংলাদেশ আজ যে কোনো ব্যবধানে জয় পেলে, শেষ পর্যন্ত তাদের জন্য সুবিধাজনক নাও হতে পারে।
যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান জয়ী হয়, তখন তিন দলের—বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—পয়েন্ট সমান ৪ হবে। তখন রান রেট বিবেচনায় আসবে, যেখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনেক এগিয়ে। সেক্ষেত্রে বাংলাদেশকে বড় ব্যবধানে জয় পেতে হবে।
অন্যদিকে, আজ যদি বাংলাদেশ হারে, তবে তাদের পয়েন্ট থাকবে মাত্র ২। একই সময় শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের আগে দুই দলেরই পয়েন্ট হবে ৪। ফলস্বরূপ, যেকোনো ফলাফলের মধ্যেই বাংলাদেশের সুপার ফোরে ওঠার সুযোগ শেষ হয়ে যাবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের