ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
নারী গ্রাম পুলিশ নিয়োগে আরও জনবান্ধব হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: গ্রাম পুলিশে নারী সদস্য অন্তর্ভুক্তি স্থানীয় সরকারব্যবস্থাকে আরও জনমুখী ও কার্যকর করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ হবে।
সোমবার (১১ মে ২০২৬) সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নেসহ চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রম, অগ্রগতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় সরকারব্যবস্থায় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রাম পুলিশে নারীর অংশগ্রহণ বাড়লে স্থানীয় সরকারের কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব হবে। পাশাপাশি নারী ও শিশুসংক্রান্ত সামাজিক সমস্যা সমাধানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গ্রাম আদালত দীর্ঘদিন ধরে গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান হলে উচ্চ আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কারিগরি সহায়তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
বৈঠকে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত