ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ফের তেলের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক: ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করার পর বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়। অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের জবাব পাঠিয়েছে তেহরান। সেখানে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে ইরান।
ইরানের শর্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি ইরানের প্রতিক্রিয়া দেখেছেন এবং তা ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে দ্রুত উল্লম্ফন দেখা দেয়। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫০ ডলারে পৌঁছায়, আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম দাঁড়ায় প্রায় ৯৯ দশমিক ৮০ ডলারে।
বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে হরমুজ প্রণালি ঘিরে, যা দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হয়ে থাকে। উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে কার্যত অস্থিরতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, ওয়াশিংটনের শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত সংঘাতের সমাপ্তি হবে না। এর আগে চলমান উত্তেজনার মধ্যেও সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।
তেলের দাম বৃদ্ধির ফলে জ্বালানি কোম্পানিগুলোর আয়ও বেড়েছে। সৌদি আরামকো জানিয়েছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা