ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫৫ সদস্যের আর্জেন্টিনার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সোমবার সকালে প্রধান কোচ লিওনেল স্কালোনি এই তালিকা প্রকাশ করেন। চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড এই তালিকা থেকেই নির্বাচন করা হবে। প্রাথমিক দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার।
আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে বলে জানানো হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বিকল্প নির্বাচন করা হবে।প্রাথমিক দলে কিছু পরিচিত মুখ বাদ পড়ায় আলোচনার সৃষ্টি হয়েছে। পাওলো দিবালা ছাড়াও আনহেল কোরেয়া এবং ভালেন্তিন কাস্তেয়ানোস এবার জায়গা পাননি। তাদের পরিবর্তে মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে সুযোগ পেয়েছেন।
তালিকায় নতুন মুখ হিসেবে কয়েকজন তরুণ ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের জাতীয় দলে আগে দেখা যায়নি। তবে স্কালোনির দীর্ঘদিনের পর্যবেক্ষণে তারা ছিলেন।
গোলরক্ষক বিভাগে সবচেয়ে বড় চমক সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলকিপারসহ মোট ছয়জনকে রাখা হয়েছে তালিকায়, যেখানে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস এবং ফাকুন্দো কাম্বেসেস।
ডানপ্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা চোটে থাকায় আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদো সুযোগ পেয়েছেন। ডিফেন্সে আরও নতুন নাম হিসেবে যুক্ত হয়েছেন লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো।
মিডফিল্ড ও আক্রমণভাগেও বেশ কিছু পরিবর্তন এসেছে। মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া দলে ফিরেছেন। আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও রয়েছেন তালিকায়।
৫৫ সদস্যের এই প্রাথমিক স্কোয়াড থেকে শেষ পর্যন্ত ২৬ জনকে চূড়ান্ত করা হবে। গোলরক্ষক ও ডিফেন্সসহ বিভিন্ন পজিশনে একাধিক বিকল্প বিবেচনায় রেখেছেন স্কালোনি।তবে সব আলোচনার কেন্দ্রে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার নেতৃত্বেই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আর্জেন্টিনা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত