ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বকাপে নেইমারকে চাইছেন মেসি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে নেইমার জুনিয়র-কে দেখতে চান লিওনেল মেসি। ব্রাজিলিয়ান তারকাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উল্লেখ করে বিশ্বকাপে তার উপস্থিতি ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’-তে মেসি বলেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের দেখতে চাই। নেইমার তাদের একজন। তার ফর্ম যেমনই হোক, তাকে বিশ্বকাপে দেখতে পাওয়াটা ফুটবল ও ব্রাজিল—দুয়ের জন্যই দারুণ ব্যাপার হবে।’
বন্ধু নেইমারকে নিয়ে আবেগী কণ্ঠে মেসি আরও বলেন, ‘আমি নিরপেক্ষ থাকতে পারি না। নেইমার খুব ভালো একজন বন্ধু। তাকে বিশ্বকাপে খেলতে দেখতে চাই। সে একজন অসাধারণ মানুষ এবং ভালো কিছুই প্রাপ্য তার।’
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ব্রাজিল জাতীয় ফুটবল দল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে মেসি-নেইমারের বন্ধুত্ব বরাবরই আলোচনায় ছিল। বার্সেলোনা-তে চার মৌসুম ও প্যারিস সেইন্ট জার্মেইন-এ দুই মৌসুম একসঙ্গে খেলেছেন তারা।২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মায়ামি-তে। অন্যদিকে নেইমার পাড়ি জমান সৌদি ক্লাব আল-হিলাল-এ। তবে চোটের কারণে সৌদি অধ্যায় ভালো না যাওয়ায় পরে শৈশবের ক্লাব সান্তোস-এ ফিরে যান তিনি।
নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেছেন মেসি। তার ভাষায়, ‘তার বিশেষ এক ধরনের ক্যারিশমা আছে। সে খুব সহজ-সরল এবং প্রাণবন্ত মানুষ। কে কী ভাবছে, তা নিয়ে সে মাথা ঘামায় না। নিজের জীবনটা স্বাভাবিকভাবেই উপভোগ করে।’
এদিকে, নেইমারও শেষবারের মতো বিশ্বকাপ খেলতে মরিয়া। কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে ব্রাজিল দলে জায়গা পাওয়ার সামর্থ্য রয়েছে নেইমারের। দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে তিনি জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের অক্টোবর থেকে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত