ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ডারওয়াটার স্কুবা ডাইভিং ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি বিষয়ক বিশেষ এক কর্মশালা। আগামী ১৩ মে (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের উদ্যোগে কনটেন্ট ডেভেলাপমেন্ট ও প্রোডাকশন কোম্পানি 'ক্রিয়েটিভ উইংস’ এর কারিগরি সহায়তা এবং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'টিএফপি ফটোগ্রাফি ক্লাব' এর আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আন্ডারওয়াটার ফিল্মিং ও ডাইভিং কর্মশালা আয়োজন করার কোনো নজির নেই।
আয়োজকরা জানিয়েছেন, ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড স্কুবা ডাইভিং: ক্যারিয়ার পাথওয়েজ অ্যান্ড প্র্যাকটিক্যাল আন্ডারওয়াটার ফিল্মিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক কর্মশালাটি মূলত দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে থাকবে তাত্ত্বিক আলোচনা, যেখানে আন্ডারওয়াটার ফটোগ্রাফি, স্কুবা ডাইভিংয়ের মৌলিক বিষয় এবং এই খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ক্রিয়েটিভ উইংস প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। দ্বিতীয় অংশে থাকবে হাতে-কলমে পানির নিচে চিত্রগ্রহণের প্রশিক্ষণ।
কর্মশালাটিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন মোট ১০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী তাত্ত্বিক ও পর্যবেক্ষণ সেশনে এবং ২০ জন শিক্ষার্থী সরাসরি পানির নিচে স্কুবা ডাইভিং ও ফটোগ্রাফির ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তবে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে। উভয় ক্যাটাগরির অংশগ্রহণকারীরাই সার্টিফিকেট পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত লিঙ্কেরhttps://forms.gle/ztDQRiUGrL2V7iqy5 মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য টিএফপি ফটোগ্রাফি ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)