ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিসিবির এডহক কমিটির তৃতীয় সভায় যে সিদ্ধান্ত হলো
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের কার্যালয়ে। গত মাসে নতুনভাবে দায়িত্ব পাওয়া এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। সোমবার অনুষ্ঠিত এ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্ববর্তী এডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন বিসিবি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রক্রিয়ার প্রথম ধাপে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই একটি নোটিশ প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে।
এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত আরও দুজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।
এছাড়া সভায় আরও একটি সিদ্ধান্তে দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)