ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অবশেষে শর্তসাপেক্ষে বিশ্বকাপ খেলতে রাজি ইরান
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কেটে গেছে। শনিবার দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইরানের জাতীয় দল আসন্ন বিশ্বকাপে অংশ নেবে।
গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে কানাডায় প্রবেশে বাধা দেওয়া হয়। এ ঘটনার পর আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ওপর বিশ্বকাপে অংশগ্রহণের আগে কিছু শর্ত আরোপ করে ইরান।
ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে তারা আয়োজকদের কাছে ১০টি শর্ত উপস্থাপন করেছে এবং দেশটির প্রতি যথাযথ আচরণের নিশ্চয়তা চেয়েছে।
শর্তগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্ট চলাকালে ভিসা প্রদান, জাতীয় দলের স্টাফদের নিরাপত্তা, পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।
ইরান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানায়, তারা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবে, তবে আয়োজকদের তাদের উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে।
এছাড়া ফেডারেশন আরও জানায়, তারা নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও অবস্থান বজায় রেখেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
ইরান ফুটবল প্রধান আরও বলেন, দলের সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ বিশেষ করে যারা সামরিক দায়িত্ব পালন করেছেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি তাদের সবার জন্য নির্বিঘ্ন ভিসা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)