ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
পর্যটন নিরাপত্তা বাড়াতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পর্যটন খাতের উন্নয়ন ও বিদেশি পর্যটকদের আস্থা বাড়াতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত সুনাম অর্জিত হয়নি, যা দেশের ভাবমূর্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে একটি কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে দেশের পর্যটন খাতের ভাবমূর্তি উন্নত হয় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।
সালাউদ্দিন আহমেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ক্যামেরার ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে সব পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হবে, যাতে প্রতিটি কার্যক্রম রেকর্ড থাকে এবং জবাবদিহিতা বাড়ে।
তিনি জানান, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নীতি বাস্তবায়নে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানবাধিকার রক্ষা করে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও পুলিশসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সেখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডি সেবা দ্রুত ও সহজ করতে কাজ চলছে, যাতে জনগণ হয়রানিমুক্তভাবে সেবা পায়।
পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আধুনিক পুলিশিং ব্যবস্থায় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে চলবে বৈদ্যুতিক ওয়াটার বাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস