ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পোশাক শিল্পের চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেএমইএ’র সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশ নেয়।
বৈঠকে পোশাক খাতের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ, বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় বিকেএমইএ।
একই সঙ্গে শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে চালু থাকা কারখানাগুলো যেন কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়ে নীতিগত ও কার্যকর সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত সমস্যাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শও দেন তিনি।
শিল্পখাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রে প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বিশেষ করে সিল্ক সেক্টর, ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদন বৃদ্ধি এবং শিল্পের বহুমুখীকরণের পাশাপাশি জ্বালানি সংকট নিরসনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।
বিকেএমইএ’র পক্ষে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ উপস্থিত ছিলেন।
বিকেএমইএ মনে করে, সরকারের এ ধরনের উদ্যোগ পোশাক শিল্পের স্থিতিশীলতা, রপ্তানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে আস্থা ও আশার পরিবেশ আরও জোরদার করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত