ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান ক্রিকেট ইস্যুতে নতুন সিদ্ধান্ত
স্পোর্টস ডেস্ক: এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াই ঘিরে মাঠের উত্তেজনা যেমন তুঙ্গে থাকে, তেমনি দর্শকদের মধ্যেও থাকে ব্যাপক আগ্রহ। তবে রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ থেকে দূরে রয়েছে এই দুই দল।
সীমান্ত ইস্যু ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই দেখা যাচ্ছে না। ২০১২ সাল থেকেই দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে জানানো হয়, ভারতে অনুষ্ঠিত বহুপাক্ষিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড় ও দল অংশ নিতে পারবে। তবে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টে ভারতীয় দল পাকিস্তানে যাবে না এবং একইভাবে পাকিস্তানি দলকেও ভারতে অংশ নিতে দেওয়া হবে না। এতে বলা হয়, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়ম এবং দেশের ক্রীড়াবিদদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানি অ্যাথলেটদের ভারতে অংশ নিতে দেখা গেলেও ভারতীয় দল পাকিস্তানে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে দীর্ঘদিন ধরে বিরত রয়েছে। নতুন সিদ্ধান্তেও সেই অবস্থান অপরিবর্তিত থাকছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকলেও নতুন নীতির কারণে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কোনো পরিবর্তন আসেনি।
ভিসা নীতিতেও পরিবর্তন এনেছে ভারত। ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্যমতে, ক্রীড়াবিদ, দলীয় কর্মকর্তা, প্রযুক্তিগত কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক ফেডারেশনের কর্মকর্তাদের জন্য দায়িত্বকালীন সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি মাল্টি-এন্ট্রি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা বলা হয়েছে, যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাতায়াত সহজ হয়।
ভারতের এই নতুন অবস্থান এমন সময় এসেছে যখন দেশটি নিজেকে বৈশ্বিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের পাশাপাশি ২০৩৬ অলিম্পিক ও ২০৩৮ এশিয়ান গেমসের স্বত্ব পাওয়ার চেষ্টা করছে ভারত। এছাড়া ২০২৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে দেশটির।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি