ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হংকংকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করল লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ১৪৯ রান তোলার পর বল হাতেও শ্রীলঙ্কাকে একসময় বেশ কোণঠাসা করে ফেলেছিল হংকং, যা দেখে মনে হচ্ছিল তারা হয়তো অঘটনের জন্ম দেবে। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হেরে যায় হংকংয়ের ক্রিকেটাররা। অন্যদিকে, টুর্নামেন্টে তিন ম্যাচের সবকটিতে হেরে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে হংকংয়ের।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা শুরু থেকেই অস্বস্তিতে ভুগছিলেন। একমাত্র পাথুম নিশাঙ্কাই সাবলীলভাবে ব্যাট করছিলেন। বাকিরা নিয়মিত বিরতিতে হংকং বোলারদের হাতে উইকেট দিয়ে আসছিলেন। কুশল মেন্ডিস ১১ রানে এবং কামিল মিশারা ১৯ রানে আউট হয়ে যান।
শেষ মুহূর্তে ১১৯ রানে পাথুম নিশাঙ্কা রানআউট হওয়ার পর হঠাৎ করেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ যেন ছন্দ হারিয়ে ফেলে। ৪৪ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলে নিশাঙ্কা আউট হওয়ার পর কুশল পেরেরা ইয়াসিম মুর্তাজার বলে উইকেট হারান। চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে দেন এহসান খান। কামিন্দু মেন্ডিসও ইয়াসিম মুর্তাজার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন।
তবে শেষ দিকে মাঠে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মাত্র ৯ বলে ২০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। দাসুন শানাকা ৬ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মুর্তাজা ২ উইকেট লাভ করেন। আয়ুস শুক্লা, এহসান খান ও আইজাজ খান ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকং ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। নিজাকাত খান ৫২ রানে অপরাজিত থাকেন এবং অংশুমান রাঠ ৪৮ রান করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের