ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বিসিবি নির্বাচন নিয়ে জরুরি বৈঠক, যা জানা গেল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল যখন এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে ব্যস্ত, ঠিক তখনই দেশের মাটিতে বিসিবিতে শুরু হয়ে গেছে নির্বাচনের তোড়জোড়।
শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে মিরপুরে বিসিবির বোর্ড পরিচালকরা এক জরুরি বৈঠকে মিলিত হন, যেখানে প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবি নির্বাচন। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
বৈঠক শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে ধাপে ধাপে প্রক্রিয়া চলছে। তারা নির্বাচন প্রক্রিয়া, চিঠি পাঠানোর সময়সূচী এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।
এর আগে গত সপ্তাহে তিন সদস্যের একটি ইলেকশন কমিশন গঠন করা হয়েছিল। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে: অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন (প্রধান নির্বাচন কমিশনার), মো. সিবগাত উল্লাহ (নির্বাচন কমিশনার) এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) (নির্বাচন কমিশনার)।
গত ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঠিক চার বছর পর, অর্থাৎ ২০২১ সালের ৬ অক্টোবরের পর, এ বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গঠনতন্ত্র ও বিধিমালা অনুযায়ী এই তিন সদস্যের নির্বাচন কমিশনই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়