ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাবার নামে ভুয়া ফ্যান পেজ বন্ধের আহ্বান মেয়ে আঁখির
নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীরের সামাজিক মাধ্যম নেই, তবে তার নামে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট ও ফ্যান গ্রুপ সক্রিয় রয়েছে। এই বিষয় নিয়ে সরাসরি সতর্কতা দিয়েছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
আঁখি আলমগীর জানিয়েছেন, ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী থাকলেও, এর সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক নেই।
তিনি নিজে ফেসবুকে লিখেছেন, “এসব বন্ধ করুন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন তা একটু বুঝে পোস্ট করুন। যদি তার বিশালতা অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না।”
তিনি ভক্ত ও অনুসারীদের প্রতি অনুরোধ করেছেন, কোনো ভুয়া পেজকে বিশ্বাস না করার এবং শুধুমাত্র অফিসিয়াল তথ্যের দিকে মনোযোগ দেওয়ার জন্য।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের