ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পরীমনির বিরুদ্ধে নাছির উদ্দিনের মামলা চলবে, রিভিশন খারিজ
নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলার বিচার চলতে কোনো বাধা নেই। গতকাল (বুধবার) রাজধানীর নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান রিভিশন মামলা খারিজ করে এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল মোমেন খান বিষয়টি নিশ্চিত করেন। আদালতের সূত্র মতে, গত ২৭ মার্চ অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ চ্যালেঞ্জ করে পরীমনি রিভিশন দায়ের করেছিলেন। শুনানি শেষে আদালত রিভিশন খারিজ করার ফলে মামলার বিচার স্বাভাবিকভাবে চলতে পারে। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ। পরবর্তীতে পরীমনির জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ২৭ জানুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে জামিন পান।
মামলাটি মূলত ২০২২ সালের ৬ জুলাই দায়ের করা হয় ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদের মাধ্যমে। পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। ২০২৩ সালের ১৮ মার্চ তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন অভিযোগের সত্যতা যাচাই করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমনিসহ জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান