ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ ভালো আছে, ভুল বার্তা ছড়ানো হচ্ছে: জয়া আহসান
বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি মন্তব্য করেছেন যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এবং দেশের বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
জয়া আহসান জোর দিয়ে বলেন, "বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। দেশে ছবি তৈরি হচ্ছে না এমনটা নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। না হলে আমরা বেঁচে আছি কী করে? আমরা ভালো আছি।" তার মতে, দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে যে নেতিবাচক বার্তা মাঝে মাঝে বাইরে যায়, তা প্রকৃত চিত্রকে প্রতিফলিত করে না এবং এই ভুল উপস্থাপনার পরিবর্তন প্রয়োজন।
অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দিয়ে শিল্পীর অভিনয় মাপার প্রবণতা নিয়েও তিনি কথা বলেন। জয়া দৃঢ়ভাবে বলেন, "আমার অভিনয় আমার ফলোয়ারদের ওপর নির্ভর করে না। পরিচালকরাও কাজের ভালো-মন্দ বিচার করেন অভিনয় দিয়ে, ফলোয়ার দিয়ে নয়। কোনো অভিনেতার প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত তার কাজের মান দিয়ে। কখনোই সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা দিয়ে নয়।"
তবে তিনি স্বীকার করেন যে সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমানে অনেক বেশি, এবং কিছু প্রযোজনা সংস্থা ছবির বাণিজ্যিক সম্ভাবনা মাথায় রেখে অভিনেত্রী বাছাইয়ের সময় তাদের অনলাইন জনপ্রিয়তাকেও বিবেচনায় নেন, যদিও এমনটা খুব কমই ঘটে। জয়া আহসান বর্তমানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রজেক্টে সক্রিয় এবং তিনি সমাজ সচেতন ইস্যুতেও নিয়মিতভাবে কথা বলছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ