ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাছাইপর্বের প্রথম ম্যাচেই ফরাসি শক্তির প্রদর্শনী
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষের পথে থাকলেও ইউরোপে এখনই শুরু হলো ২০২৬ বিশ্বকাপের লড়াই। আর সেই সূচনাতেই জয় দিয়ে যাত্রা শুরু করল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও মাইকেল ওলিসের গোল ইউক্রেনকে হারালো দিদিয়ের দেশমের দলকে।
গতকাল (শুক্রবার) পোল্যান্ডের মাটিতে ইউক্রেনের বিপক্ষে নেমেছিল ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে ওলিসে এবং দ্বিতীয়ার্ধে এমবাপের এক একটি গোল ফরাসিদের এনে দেয় ২-০ ব্যবধানের জয়। যদিও সুযোগ নষ্টের হতাশাও ছিল, তবু প্রতিপক্ষকে গোলশূন্য রাখতে সক্ষম হয় নীল জার্সিধারীরা।
ম্যাচে বল দখলে ফ্রান্স এগিয়ে ছিল প্রায় ৫৬ শতাংশ সময়। মোট ১৬টি শটের মধ্যে তারা লক্ষ্যে রাখতে পারে ৬টি। অন্যদিকে ইউক্রেন নেয় ৮ শট, যার মধ্যে ৩টি ছিল অন টার্গেট। কিন্তু গোলমুখে সাফল্য পায়নি তারা।
দশম মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন ওলিসে। বার্কোলার বাড়ানো বলে ফাঁকা জায়গায় পেয়ে বাঁ পায়ের নিচু শটে জালের দেখা পান এই তরুণ তারকা। এটি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে তার পঞ্চম গোল। তবে ইউক্রেনও পাল্টা আক্রমণে লড়াই চালিয়েছে। ৬৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল তাদের সামনে, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি।
অবশেষে ম্যাচের ৮২তম মিনিটে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এমবাপে। চুয়ামেনির বাড়ানো পাস ধরে প্রতিপক্ষকে কাটিয়ে নিচু শটে গোল করেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ৫১তম গোল করলেন এমবাপে। এই রেকর্ডে তিনি থিয়েরি অঁরির পাশে দাঁড়ালেন। বর্তমানে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর সংগ্রহ ৫৭ গোল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা