ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডাকসু ও হল সংসদ নির্বাচন: সাইবার অপরাধে ছাড় নেই
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে নারী প্রার্থীদের নিয়ে অপপ্রচারের ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনের প্রচারণাকালে কোনো প্রার্থীর অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং কিংবা চরিত্রহননের চেষ্টা করা হলে তা মানবাধিকার পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়, তবে রিটার্নিং অফিসারদের গঠিত ‘ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স’ এবং ‘সাইবার নিয়ন্ত্রণ সেল’ এর মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তারা পরিষ্কারভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং বা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুষ্ঠু ও সম্মানজনক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি