ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পিএসসি’র প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি'র সাইবার পুলিশ সেন্টার। এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না।
বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত মতিউর রহমান মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেশনের আড়ালে প্রশ্নপত্র সরবরাহ করত। অভিযুক্তরা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে, যার সকল তথ্য-উপাত্ত সিআইডির কাছে রয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিআইডি’র অতিরিক্ত ডিআইজি আরও জানান, যারা টাকা দিয়েছে, তারা ইনবক্স ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকের বিজ্ঞাপনের সূত্র ধরে সেই পেজের অ্যাডমিনের নম্বর ট্র্যাক করে অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এই আসামিই ঘটনার সঙ্গে জড়িত।
মতিউর রহমানের বিরুদ্ধে পিএসসি’র সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর