ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারের প্রাণ ফেরাল ৭ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: আগের দিন কিছুটা মন্দাভাবে থাকলেও আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০.৯১ পয়েন্টে। এদিন বাজারে সূচকের গতি বাড়াতে তৎপর ছির ৭ কোম্পানি। সূচকে প্রায় ৫০ শতাংশ পয়েন্ট যোগ করার ক্ষেত্রে এই ৭ কোম্পানির ভূমিকা ছিল ইতিবাচক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- সিটি ব্যাংক, খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা এবং রবি আজিয়েটা। আজ ডিএসইর সূচক থেকে এই ৭ কোম্পানি প্রায় ১৪ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। ব্যাংকটি এদিন ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে। আজ ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ৩.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৩০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ২৫ টাকা ৩০ পয়সা থেকে ২৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৪৫ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি সূচকে প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১২৬ টাকা ৪০ পয়সা থেকে ১৩৯ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩২ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে পূবালী ব্যাংক। কোম্পানিটি ডিএসইর সূচকে প্রায় পয়েন্ট যোগ করেছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ ৬০ পয়সা বা ২.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৬০ পয়সা থেকে ৩০ টাকা ৬০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৪ কোম্পানির মধ্যে- গ্রামীণ ফোন প্রায় ২ পয়েন্ট, প্রাইম ব্যাংক প্রায় ২ পয়েন্ট, বিকন ফার্মা ১ পয়েন্ট এবং রবি আজিয়েটা ১ পয়েন্টের বেশি যোগ করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা