ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ডাকসু বাতিল ও নারী হেনস্তার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ডাকসু নির্বাচন বাতিলের ষড়যন্ত্র, নারী প্রার্থীদের হেনস্তা ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, হাইকোর্টে রায়ের মাধ্যমে ডাকসু নির্বাচন স্থগিত করা এবং পরবর্তীতে তা বাতিল করার পেছনে ষড়যন্ত্র রয়েছে। তারা দাবি করেন, ডাকসুকে ব্যর্থ করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে, যা তারা সফল হতে দেবে না।
নেতারা আরও বলেন, ডাকসু নির্বাচনের নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও হেনস্তার ঘটনা ঘটছে। এক নারী প্রার্থী ধর্ষণের হুমকি পেয়েছেন বলেও অভিযোগ করা হয়। এসব ঘটনার দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তারা রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।
তারা দাবি করেন, অভিযুক্ত শিক্ষার্থী কোনোভাবেই ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। এ ধরনের দায় চাপানোর রাজনীতি ৫ আগস্টের পর থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাও একই ষড়যন্ত্রের অংশ। এসব হামলার প্রতিবাদে এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আজকের মিছিলের আয়োজন করা হয়েছে।
ছাত্রশিবির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রসমাজ কোনোভাবেই ডাকসু বাতিলের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা