ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আইএসপিআরের তথ্যমতে, জেনারেল ওয়াকার-উজ-জামান ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান এবং ২৩ আগস্ট দেশে ফেরেন। চীনে অবস্থানকালে তিনি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পোন্নয়নে চীনের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
২২ আগস্ট চীনের পিএলএ সদর দপ্তরে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং পলিটিক্যাল কমিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট তিনি চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পিএলএ একাডেমি অব আর্মড ফোর্সের বেইজিং ক্যাম্পাস, প্রশিক্ষণ সুবিধা ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি