ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফোনালাপ ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হওয়ার পর থেকেই তিনি সমালোচিত হচ্ছিলেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) আদালতের আদেশে তাকে সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এর আগে, ১ জুলাই তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করা হয়েছিল।
২০২৪ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন পেতোংতার্ন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই তাকে পদ হারাতে হলো। তিনি থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য।
ফাঁস হওয়া সেই ফোনালাপে পেতোংতার্নকে হুন সেনকে ‘আঙ্কেল’ বলতে শোনা যায়। সেই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, থাই সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে। ১৫ জুনের ওই ফোনালাপে তিনি হুন সেনকে আরও বলেন, “যদি আপনার কিছু প্রয়োজন হয়, আমাকে জানাবেন। আমি বিষয়টি দেখব।”
এই ফোনালাপ ফাঁস হওয়ার সময় দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল এবং থাইল্যান্ডের মানুষের মধ্যে তীব্র জাতীয়তাবাদ দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে এই ফোনালাপ সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিরোধী দলগুলো অভিযোগ করে, পেতোংতার্ন গোপনে থাইল্যান্ডের স্বার্থ বিসর্জন দিচ্ছেন।
ব্যাপক সমালোচনার মুখে তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে তিনি ওইভাবে কথা বলেছিলেন। তবে তার এই ব্যাখ্যা আদালত গ্রহণ করেনি এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)