ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বেইজিং সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর বিশাল এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
বিবিসির খবর অনুযায়ী, চীন-জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও ২৬ দেশের রাষ্ট্রপ্রধান।
আয়োজনে প্রথমবার চীনা সেনাবাহিনীর নতুন কাঠামোও প্রদর্শিত হবে। সেখানে শত শত বিমান, ট্যাংক ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। হাজার হাজার সেনা ও সাবেক যোদ্ধা তিয়ানআনমেন স্কয়ার হয়ে মার্চ করবেন।
বিশ্লেষকরা মনে করছেন, ৭০ মিনিটের এই কুচকাওয়াজ বিশ্ব শক্তিগুলোর নজর আকর্ষণ করবে। শি জিনপিংয়ের পাশে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি চীনের কূটনৈতিক সফলতা হিসেবে ধরা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রও সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন, তিনি আবার কিমের সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সাথেও আলোচনা চলছে। অক্টোবরের শেষের দিকে ট্রাম্প ওই অঞ্চলে সফর করতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
কিম জং উন ছয় বছর পর বেইজিং যাচ্ছেন। তিনি সর্বশেষ ২০১৯ সালে চীন সফর করেছিলেন। এর আগে ২০১৮ সালে এক বছরের মধ্যে তিনবার চীনে গিয়েছিলেন যা তার সাধারণ রীতি থেকে ভিন্ন কারণ তিনি সচরাচর বিদেশ সফরে যান না।
অন্যদিকে জাপান ইউরোপীয় ও এশীয় দেশগুলিকে অনুরোধ করেছে যেন তারা চীনের এই কুচকাওয়াজে যোগ না দেয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে মতবিরোধ থাকায় বেশিরভাগ পশ্চিমা নেতাই এই আয়োজনে অংশ নেবেন না বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ