ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
ইসরাইলের সদস্যপদ স্থগিতে ওআইসি’র উদ্যোগ
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য একযোগে প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে। সোমবার গাজা পরিস্থিতি নিয়ে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে — খবর বার্তা সংস্থা মেহের-এর।
চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হচ্ছে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পুনরায় খতিয়ে দেখতে। কারণ, ইসরাইল জাতিসংঘের প্রস্তাবগুলোর প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞা প্রদর্শন করছে এবং সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় শর্তাবলি লঙ্ঘন করছে। ওআইসি মনে করে, এসব কারণে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে সমন্বিত প্রচেষ্টা নেওয়া প্রয়োজন।
এছাড়া গাজা উপত্যকায় চলমান যুদ্ধ, যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান এবং শান্তি প্রচেষ্টায় অনীহার জন্য ইসরাইলকে দায়ী করেছে ওআইসি। তারা বলেছে, "ইসরাইল ইচ্ছাকৃতভাবে যুদ্ধ ও যুদ্ধবিরতির উদ্যোগ অবহেলা করছে, যার ফলে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। জিম্মি এবং বন্দিদের আটক, এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।"
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করেছে, গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র, কারণ তারা ইসরাইলের সামরিক অভিযানে সহযোগিতা করে চলেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় ৬২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ