ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে বিমান উপদেষ্টা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। তিনি এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করেছেন।
পরিদর্শনকালে উপদেষ্টা যাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেছেন। পরে সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি যাত্রীসেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
সভায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি, সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ, প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রীসেবার গতি আনয়ন এবং এপিবিএন-এর জনবল সংকট নিরসনে গুরুত্বারোপ করা হয়। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা আরো স্বচ্ছ, গতিশীল ও যাত্রীবান্ধব হবে।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ মন্ত্রণালয় ও বিভিন্ন সংশ্লিষ্ট এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি